Logo
Logo
×

বিশেষ সংবাদ

একজন কাউন্সিলরের যা কাজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৬:৪৯ পিএম

একজন কাউন্সিলরের যা কাজ
Swapno

এলাকার যে কোন সমস্যায় প্রথমেই মানুষ তার জনপ্রতিনিধির কাছে ছুটে যান। ভোটারদের আস্থা ও ভোটে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হন। তবে তাদেরও  কাজের সীমাবদ্ধতা রয়েছে। এই  প্রতিবেদনে আমরা জানবো একজন সিটি করপোরেশনের কাউন্সিলরের উপর অর্পিত দায়িত্ব ও কাজ।

 

১. নিজের ওয়ার্ডের রাস্তা এবং ড্রেন উন্নয়ন করা। 

 

২. নিজের ওয়ার্ডের (সিটি করপোরেশনের আওতাভুক্ত) সড়কের জন্য বাতির ব্যবস্থা করা। 

 

৩. নিজের ওয়ার্ডের রাস্তা ঝাড়ু ও ড্রেন পরিষ্কার রাখা। 

 

৪. নিজের ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা। 

 

৫. নিজেব ওয়ার্ডের সড়কের বাতি গুলো (সিটি করপোরেশনের আওতাভুক্ত) যদি কোন সমস্যা হয় সেগুলো মেরামত করা। 

 

৬. নিজের ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা। 

 

৭. নিজের ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি করা। 

 

৮. নিজের ওয়ার্ডে জঙ্গি সংগঠন রোধে সচেতনতা বৃদ্ধি করা। 

 

৯. নিজের ওয়ার্ডের প্রাথমিক বিচারকার্য পরিচালনা করা। 

 

১০. নিজের ওয়ার্ডের জনগনের জন্ম-নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যয়ন পত্র, চারিত্রিক সনদ, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন দুগ্ধ ভাতা প্রদান করা।

 

উপরে উল্লেখিত কার্যাবলী একজন কাউন্সিলর এর মূল কার্যাবলীর আওতায় পড়ে। এরপরও কিছু বাহ্যিক কার্যাবলী আছে যেগুলো মুলত কাউন্সিলর এর কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়। সেগুলো মুলত আইন প্রশাসনের মাধ্যমে সমাধান করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন