Logo
Logo
×

বিনোদন

দেবী-নিলু একসাথে

Icon

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ০৪:২৮ পিএম

দেবী-নিলু একসাথে
Swapno

বিনোদন ডেস্ক (যুগের চিন্তা ২৪): ‘দেবী’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্র নীলুর ভূমিকায় অভিনয় করা শবনম ফারিয়া আর দেবীর ভূমিকায় অভিনয় করা জয়া আহসান ছবিটির প্রচারণায় মঙ্গলবার ( ১৬ অক্টোবর) সকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে আসেন। এসময় তারা রেডিও ক্যাপিটালে একটি ‘শো’তে অংশ নেন।

মিট দ্য প্রেসে শবনম ফারিয়া বলেন, দেবী’র চেয়ে ভালো কিছু শুরু করার জন্য হতে পারে বলে আমার মনে হয়নি। সিনেমাটির প্রস্তাব যখন পেয়েছিলাম, তখন আমি প্রস্তুত ছিলাম না। পরে মনে হলো এর চেয়ে বড় সুযোগ আর আসবে না। তাই প্রথম সিনেমায় অভিনয় করে ফেললাম। 

আগামী ১৯ অক্টোবর দেবী মুক্তি পাচ্ছে। আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী।’ হুমায়ূন আহমেদের সৃষ্ট শীর্ষ দুই জনপ্রিয় চরিত্র হিমু ও মিসির আলি। হিমু যেমন মিসির আলি ঠিক উল্টো। একজন যুক্তিহীন, আরেকজন যুক্তিনির্ভর।  

এর আগে যুক্তিহীন হিমু চরিত্রটি পর্দায় এলেও প্রথমবারের মতো যুক্তিনির্ভর মিসির আলি পর্দায় আসছে। চঞ্চল  চৌধুরী এই ভূমিকায় নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন