আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের মহামারিতে কুপোকাত বিশ্ব। ভারতেও ছোবল হেনেছে করোনাভাইরাস। লকডাউনের মধ্যেই পর্ন ছবি দেখছেন অনেক ভারতীয়, পর্ন দেখার হারে পুরো বিশ্বকে পেছনে ফেলে দিয়েছে দেশটি। গত ২ এপ্রিল পর্নহাব তাদের ট্রাফিকের ডাটা প্রকাশ করে। এতে দেখা যায়, গত ২৫ মার্চ পর্নহাবে আগের তুলনায় ৫৫ দশমিক ৪ শতাংশ বেশি ভারতীয় প্রবেশ করেছেন। পরের দিন এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৬ দশমিক ৪ শতাংশে। আর তার পরের দিন ২৭ মার্চ এ সংখ্যা দাঁড়ায় ৯৫ দশমিক ৩ শতাংশে।
লকডাউনের সময় শুধু ভারতে নয়, পুরো বিশ্বেই পর্ন দেখার প্রবণতা বেড়েছে। পর্নহাবের সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী পর্ন দেখার হার বেড়েছে ফ্রান্সে ৪০ শতাংশ, জার্মানিতে ২৫ শতাংশ, যুক্তরাষ্ট্রে ২৬ শতাংশ, ইতালিতে ৫৫ শতাংশ, রাশিয়াতে ৫৫ শতাংশ, স্পেনে ৬০ শতাংশ।


