Logo
Logo
×

নগরের বাইরে

সানারপাড়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন মোল্লা গ্রেফতার

Icon

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৮:৫৫ পিএম

সানারপাড়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন মোল্লা গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায় । এরআগে গত শনিবার রাত ১০টায় মধ্য সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন(পিপিএম) ও হুমায়ন কবির সঙ্গীয় ফোর্সসহ থানার মধ্য সানারপাড় এলাকায় অভিযান চালায়।

 

উক্ত অভিযানে মৃত জয়নবের ছেলে চিহৃত মাদক ব্যবসায়ী ও বহু মামলার আসামী শাহিন মোল্লাকে গ্রেফতার করে। ধৃত শাহিন মোল্লার বিরুদ্ধে গতকাল রোবার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক  মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন