Logo
Logo
×

নগর জুড়ে

হাবিবের আদি ফুডল্যান্ডে হামলার ঘটনায় ১১ জন গ্রেপ্তার

Icon

প্রকাশ: ২৭ জুন ২০১৯, ০৩:২৫ পিএম

হাবিবের আদি ফুডল্যান্ডে হামলার ঘটনায় ১১ জন গ্রেপ্তার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): শহরের পাইকপাড়ায় প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের বন্ধু হিসেবে পরিচিত হাবিবুর রহমান হাবিবের মালিকানাধীন আদি ফুডল্যান্ড মিষ্টি দোকান ও বেকারীতে সন্ত্রাসীদের হামলায় জড়িত থাকার দায়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৬ জুন) রাত থেকে বৃহস্পতিকার ভোর পর্যন্ত শহরের নিতাইগঞ্জ, জল্লারপাড়,বাবুরাইল ওপাইকপাড়া এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, ১নং বাবুরাইল তারা মসজিদ এলাকার আব্দুর  রহমানের ছেলে রিফাত (২০), একই এলকার আব্দুর রাজ্জাকের ছেলে সায়েম (২০), নুর হোসেনের ছেলে রনি (২৫), হাকিম সরকার ছেলে সজিব ওরফে টুন্ডা সজিব (২২), বাবু চন্দ্র দাসের ছেলে শচীন চন্দ্র দাস (২০), রাকিব (২২), বাবুল মিয়ার ছেলে রিয়াদ( ২০), ফতুল্লা হোসাইনী নগর উত্তর গোয়ালবন্দ মৃত আনোয়ার হোসেন খলিফার ছেলে মহাদ্দেখ খলিফা আরমান (২৫), ১নং বাবুরাইল বটতালা এলকার নুরুল হকের ছেলে জুম্মন (২০), উত্তম দাসের ছেলে সোহান দাস (২১), ইব্রাহিমের ছেলে হাসান (২০)। 

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বুধবার রাত থেকে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালত পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

 

প্রসঙ্গত, শহরের পাইকপাড়ায় আদি ফুডল্যান্ডে চাঁদার দাবিতে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা ও লুটপাট চালিয়ে শোরুম, ফ্যাক্টরী ও অফিস ভাঙচুর করে আজমেরী ওসমানের সেকেন্ড ইন কমান্ড শীর্ষ সন্ত্রাসী লিমন, দারুন, রমজান, পিন্টু ও শিপলুসহ তাদের সাঙ্গপাঙ্গরা। এ হামলার ঘটনায় তাদের সবাইকে অভিযুক্ত করে আদি ফুডল্যান্ডের মালিক হাবিবুর রহমান হাবিব। এঘটনায় ৫জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন