Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৫:১২ পিএম

জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
Swapno

বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন  ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ।

 

মঙ্গলবার (১৬ মার্চ) জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধ্বতর কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারি শিশুদের অভিভাবকবৃন্দ।

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শনকালে জেলা প্রশাসক তাদের আঁকা চিত্রকর্মগুলো মনোযোগ দিয়ে দেখেন এবং শিশুদের সাথে কথা বলেন। এ সময় তিনি শিশুদের বৃদ্ধি, বিকাশ ও তাদের মনোজগতের ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে চিত্রকর্মের প্রয়োজনীয়তার কথা অভিভাবকদের নিকট  তুলে ধরেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন