Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

অমিতাভ চক্রবর্তী’র গিটারসিডি উন্মোচন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৬ পিএম

অমিতাভ চক্রবর্তী’র গিটারসিডি উন্মোচন
Swapno

৭০ দশকের বিশিষ্ট কবি ও সৌখিন গিটারিস্ট অমিতাভ চক্রবর্তী ৭০ বছরে পা রাখলেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কালীর বাজারস্থ সাকিনা মঞ্জিলের ছাদবাগানে আলোআঁধারীর স্বপ্নীল পরিবেশে তাঁর জন্মদিন উদযাপন ও গিটারের সিডি  উন্মোচন করা হয়। ফুলেল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা, স্মৃতিচারণ আর গিটারের মূর্ছনায় গোটা অনুষ্ঠানটিই উপভোগ্য হয়ে ওঠেছিলো।

 

চমৎকার এ অনুষ্ঠানটি আয়োজন করে নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদ এবং প্রাঞ্জল ভাষায় সঞ্চালনা করেন তরুণ গিটারিস্ট টলফিগারের অংকন রানা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও  ছড়াকার ইউসুফ আলী এটম, সাংবাদিক নেতা আমির হুসাইন স্মিথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী শংকর রায়, ধীমান সাহা জুয়েল, আহমেদ বাবলু,

 

ম্যাগনাস স্কুলের প্রিন্সিপাল জেসমিন আক্তার, টোটাল ফার্ণিচারের ডাইরেক্টর খোকন দাস, গিটার পরিষদের সদস্যবর্গ এবং অমিতাভ চক্রবর্তীর পরিবার। পরিশেষে সবাইকে বারবিকিউ’র পোড়া স্বাদে তৃপ্ত করা হয়।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন