Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার পেলেন কবি মুজিবুল হক কবীর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৪:২৩ পিএম

অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার পেলেন কবি মুজিবুল হক কবীর
Swapno

বিশিষ্ট কবি, ছান্দসিক,প্রাবন্ধিক মুজিবুল হক কবীর ২০২১ সালের অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার পেয়েছেন। সুধীজন পাঠাগার এর উদ্যোগে পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নূরল হকের অর্থায়নে প্রবর্তিত এই পুরস্কার ৮ এপ্রিল শুক্রবার বিকেল তিনটায় শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

 

পুরস্কার প্রদান করবেন সুধীজন পাঠাগারের প্রাক্তন পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদা আলী। সভাপতিত্ব করবেন পাঠাগারের পরিচালক কাসেম জামাল। মুজিবুল হক কবীরের প্রকাশিত গ্রন্থসংখ্যা বাইশ। ১৯৮৭ সালে প্রথম কাব্যগ্রন্থ 'পা যে আমার অনড় পাথর' প্রকাশিত হয়।

 

পরবর্তীতে প্রকাশিত হয় লোপামুদ্রা অন্যান্য কবিতা (১৯৮৭),আমি ও আমার প্রতিবিম্ব (২০০০), রাতের শিরায় আগুন (২০০১), মুজিবুল হক কবীরের কবিতা (২০০৩), জলের অদ্ভুত সংগীত (২০১০), অগ্নিগর্ভ দিন( ২০১১), নির্বাচিত কবিতা (২০১২) ,শূন্যে বেঁধেছি ঘর (২০১৫), আধেক হৃদয় দিয়েছি তোমাকে (২০১৯), আমাকে গড়াঁতে দাও (২০২০)

 

মুজিবুল হক কবীরের প্রবন্ধের বই বেরিয়েছে ৬টি। ছন্দের ঘরবাড়ি (২০০২,২০১৩) ছন্দের মায়ামৃগ ও অন্যান্য ভাবনা (২০১১),পর্ব থেকে পর্বান্তরে (২০১৩) অনুভূতির ডালপালা(২০১৫), নির্বাচিত গদ্য (২০১৭),: ছন্দশিল্প রবীন্দ্রনাথ (২০২০), নজরুল ছন্দের অন্তর্বয়ন (২০২০)।

 

অনুবাদ গ্রন্থ বেরিয়েছে চারটি: সাঁঝের ভেলায় (শিশুতোষ , ২০১১), সোনালি কাক(শিশুতোষ,২০১২), এ নীরবতার বিস্তৃতি বহুদূর (২০১৩), জলরঙে আঁকা নক্ষত্রের খোঁপা (২০১৪)। কবিতার ইংরেজি অনুবাদ বেরিয়েছে ২০১৬ সালে 'সিলেক্টেড পয়েমস অফ মুজিবুল হক কবীর' এবং ২০১৭ সালে 'আই পেইন্ট ইন দ্যা সাইলেন্ট ক্যানভাস'।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন