ভাষা শহীদদের প্রতি আজমেরী ওসমানের শ্রদ্ধা
স্টাফি রিপোর্টার
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৯ পিএম
আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মীনী পারভীন ওসমান ও তার পুত্র আজমেরী ওসমানের পক্ষ থেকে নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমনের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৩৮১০), নারায়ণগঞ্জ জেলা ট্রাংকলরী কভারভ্যান শ্রমিক ইউনিয়ন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, জেলা গার্মেন্টস ও নীট ডাইং শ্রমিক ইউনিয়ন নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন, জেলা ও মহানগর ছাত্র সমাজ, জেলা মাইক্রোবাস ও টেক্সি শ্রমিক কমিটি, অন্ধকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
এ সময় উস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারি, নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর কোচ এনামুল হক খোকা, জেলা ট্রাংক-লরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বজলুর রহামান, জেলা দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলসী ঘোষ, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদত হোসেন রুপু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ, জেলা মাইক্রোবাস ও টেক্সি শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, অন্ধকল্যাণ সংস্থার সভাপতি ইউসুফ হাওলাদার প্রমুখ।


