Logo
Logo
×

নগর জুড়ে

দ্রুত টিকা নিন, সামনে লাইন অনেক বড় হবে : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৩ পিএম

দ্রুত টিকা নিন, সামনে লাইন অনেক বড় হবে : শামীম ওসমান
Swapno

সকলকে করোনার ভ্যাকসিন গ্রহণ করার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, করোনা ভ্যাকসিন নেয়ার পরে আমরা এমন কোনো খারাপ খবর পাইনি যে, কারো কেনো পার্শ্ব-প্রতিক্রিয়া হয়েছে। এই ভ্যাকসিন ট্রায়াল দিতে অনেক সময় দেখা যায় ৫ থেকে ৮ বছর লেগে যায়। কিন্তু এটা একটা স্পেশাল (বিশেষ) পরিস্থিতি। আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি এইটা একটা আল্লাহর পরীক্ষা।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জে এখনো যারা টিকা নেন নাই তাঁদের আমি বলবো আপনারা দ্রুত টিকা নিন। নইলে সামনে লাইন এতবড় হয়ে যাবে যে, তখন আপনি চাইলেও টিকা নিতে আপনাকে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাছাড়া অন্যান্য দলের যারা আছেন তারাও যদি টিকাটা নেন তাহলে সাধারণ মানুষ কিন্তু সাহস পাবে।

 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে করোনা টিকা গ্রহণের পর এমপি শামীম ওসমান সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

 

শামীম ওসমান বলেন, আমাদের ডাক্তার, নার্স, সাংবাদিক, ফ্রন্টফাইটার্স (সম্মুখসারির যোদ্ধা), রাজনীতিবিদ সবাই যে-যার মত ভূমিকা পালন করেছেন। কিছু লোক স্বার্থপরতা দেখিয়েছেন, কিন্তু অধিকাংশ লোক সামনে এগিয়ে এসেছেন। নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে এই করোনা টিকা নিয়ে একটি ভীতি সঞ্চার করা হয়েছিলো। কিন্তু সেই ভীতিটা কাটিয়ে দিয়েছে আমাদের সাংবাদিকরা। 

 

    
তিনি আরো বলেন, এখনো পৃথিবীর প্রায় ১৩০ টি দেশে ভ্যাকসিন পৌছায়নি। এরমধ্যে বহু উন্নত দেশও আছে। তারপরেও আমাদের মতো দেশে যেখানে অনেক কথা বলা হয়েছে, যেমন, বিশ লাখ লোক মারা যাবে, রাস্তায় লাশ পরে থাকবে, ভ্যাকসিন আসবে না, কেউ নেবে না। কিন্তু আল্লাহর হুকুমে সবকিছুকে মিথ্যা প্রমাণিত করে বাংলাদেশে ভেকসিন এসেছে এবং মানুষ ভ্যাকসিন নিচ্ছেও।

 

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার একই হাসপাতালে এসে টিকা নিয়ে যান শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি, সন্তান অয়ন ওসমানসহ পরিবারের সদস্যরা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন