Logo
Logo
×

নগর জুড়ে

উকিলপাড়ায় নকল সেলাই মেশিন বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৬ পিএম

উকিলপাড়ায় নকল সেলাই মেশিন বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা
Swapno

শহরের বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকায় নকল বাটারফ্লাই সেলাই মেশিন বিক্রি করার অপরাধে এক দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ।

 

বুধবার (২৪ ফেব্রুয়ারি)  দুপুরে অভিযান চালিয়ে নকল মেশিন বিক্রি করার প্রমান পাওয়ায় আলিফ ট্রের্ডাস নামের ঐ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় ৪টি সেলাই মেশিন জব্দ করা হয়।

 

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে সদর উপজেলার বঙ্গবন্ধু রোড, উকিলপাড়া এলাকার আলিফ ট্রের্ডাস নামক প্রতিষ্ঠানকে নকল বাটারফ্লাই সেলাই মেশিন বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর এর ৫০ ধারায় নগদ এক লাখ পঞ্চাশ হাজার (১,৫০,০০০) টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে এবং ৪টি নকল সেলাই মেশিন জব্দ করা হয়েছে।

 

অভিযানের সময় বাজার কার্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন