Logo
Logo
×

নগর জুড়ে

‘আমরা ভাই-বোনেরা লুটপাট-জুলুমের রাজনীতি করিনা’ : উজ্জল (ভিডিও)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৮ পিএম

‘আমরা ভাই-বোনেরা  লুটপাট-জুলুমের রাজনীতি করিনা’ : উজ্জল  (ভিডিও)
Swapno

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেছেন, মানুষকে ভালোবাসলেই আল্লাহ মানুষকে ভালোবাসেন। কখনো শুনিনি, বাবা দুর্নীতি করেছে, বাবা লুটপাট করেছেন। আমরা তাঁর সন্তান হিসেবে ভাই-বোনরাও লুটপাটের রাজনীতি করিনা। আমাদের কোন ব্যবসা বাণিজ্য নাই। আমরা কোন লুটপাট করিনা। আমাদের বাবা যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তি নিয়েই আমাদের হাজারো শুকরিয়া। আমার বাবার অনেক সম্পত্তি রেখে গেছেন, আমরা পাঁচটি ভাই- বোন কোন সময় কোন মানুষের সাথে জুলুম করি নাই, মানুষকে অপমান করি নাই। 

ভিডিও লিংক: ‘আমরা ভাই-বোনেরা লুটপাট-জুলুমের রাজনীতি করিনা’


শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দেওভোগে প্রয়াত জননেতা পৌরপিতা আলী আহাম্মদ চুনকা স্মরণে বঙ্গসাথী ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


উজ্জল আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র এই শহরের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাতেই তিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি মসজিদ করছেন, পার্ক করছেন। সিটি করপোরেশনের প্রত্যেকটি এলাকার মানুষ তাঁর পাশে আছেন। আল্লাহর সহযোগিতা আছে বলেই আজ মেয়র বিভিন্ন কাজকর্মে এগিয়ে যাচ্ছেন। যারা দুশমনি করছেন তারা ক্ষতির বিচারে করছেন। তবে বার বার মেয়র নির্বাচিত হয়েছেন জনগণের কারণেই। আমরা মানুষের সাথে জুলুম করিনা বিধায়ই মানুষ বারবার আমাদের নির্বাচিত করেন। আগামীতেও আবারও মেয়র নির্বাচিত হয়ে মেয়র আইভী আপনাদের সেবা করবেন ইনশাআল্লাহ। 


আলী রেজা উজ্জল বলেন, আমার বাবা ছিলেন গরীবের বন্ধু, শিক্ষানুরাগী, ফুটবলার। তিনি সামাজিক সববিষয়ের উন্নয়নে আগ্রহী ছিলেন। যেখানেই যাই যখন শুনেন আলী আহাম্মদ চুনকার সন্তান তখন অনেক সম্মান পাই, বুকটা ভরে যায়। ছোটবেলা থেকে বাবার সান্নিধ্য পেয়েছি। তিনি চিরদিনই মানুষের গোলামী করে গেছেন। মানুষের কাজ করেছেন। নারায়ণগঞ্জের ইতিহাসে হাজার হাজার জনতা আমার বাবার জানাযায় এসেছিল। এতো বড় জানাযা নারায়ণগঞ্জে আর হয়নি। আমার বাবা সবসময় মানুষের পাশে থেকেছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, আফসার উদ্দিন, আহম্মদ আলী বেপারী, বঙ্গসাথী ক্লাবের সহসভাপতি রবিন, শুভ প্রমুখ।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন