Logo
Logo
×

নগর জুড়ে

১৫নং ওয়ার্ডে খেলার মাঠ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১০ পিএম

১৫নং ওয়ার্ডে খেলার মাঠ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডে খেলার মাঠ ও সৌন্দর্য বর্ধন এবং ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। এসময় এ কাজ বাস্তবায়নের জন্য এবং সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জন্য দোয়া করা হয়।

 

রোববার সকালে শহরের দক্ষিণ রেলি বাগান এলাকায় ওই কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, দক্ষিণ রেলি বাগন ভূমি রক্ষা ও সমাজ উন্নয়ন কমিটির সভাপতি গাজী মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনির সরদার, সদস্য মুরাদ হোসেন, মো.জসিম উদ্দিন, মো.রাশেদুল ইসলাম রানা সহ এলাকাবাসী।


 
কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০১১ সাল থেকে কার্যক্রম শুরু করার পর থেকে তিনটি অঞ্চলে (শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ) রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ব্যাপক উন্নয়ন কাজ শেষ হয়েছে। এছাড়া অনেক কাজ এখনও চলমান রয়েছে। মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বর্তমানে খেলার মাঠ, খাল ও খোলা জায়গা সংরক্ষণের ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। যার ধারাবাহিকতায় ১৫নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য খেলার মাঠটি সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন