Logo
Logo
×

নগর জুড়ে

প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০২ মার্চ ২০২১, ০৭:১৭ পিএম

প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
Swapno

লেখক মুশতাক আহমেদের জেল হেফাজতে মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।

 
মঙ্গলবার (২ মার্চ)  সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক ইবনে সানি দেওয়ান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ্ জেলার সংগঠক ফয়সাল আহম্মেদ রাতুল, সংগঠক ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ্ জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক সংহতি ঘোষ রমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ শহর সংসদের সাধারণ সম্পাদক যোহেব আহনাফ তীব্র।

 

নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশে আজ মত প্রকাশের স্বাধীনতা নেই। সরকার জনগণের নিকট দায়বদ্ধ নয়। তাই নিবর্তন মূলক আইন প্রণয়ণ করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে দেশের মুক্তবুদ্ধি ও চিন্তা যারা করতো তাদের কন্ঠ রোধ করছে। মুশতাকের মত লেখককে হত্যা করেছে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই। কার্টুনিষ্ট কিশোরকে কারাগারে  আটকে রেখেছে মাসের পর মাস। সেখানে শারীরিক ও মানুষিক টর্চার করা হচ্ছে। ঢাকা শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ মশাল মিছিলে নেতৃবৃন্দের উপর পুলিশের নির্মম লাঠি চার্জ বলে দেয় সরকার ভুল পথে হাটছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অর্ধশতাধিক নেতা কর্মী আহত। সরকার চায় সরকারি কর্মচারী ও সরকারি কর্মকর্তারা যে দুর্নীতি ও লুটপাট করছে তা নিয়ে যেন কেউ কোন কথা না বলে, সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে তার জন্যই এই আইন। সরকার বলেছেন রাষ্ট্র বিরোধী কাজ করার জন্য তাদের ধরা হয়েছে। সরকারের সমালোচনা আর রাষ্ট্র বিরোধী কর্মকান্ড যে এক নয় তা সরকারের আইন শৃংখোলা রক্ষা বাহিনী জেনেও মুক্ত চিন্তা দমনপীড়ন করছে। মশাল মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। এবং হামলা করে যে ছাত্র নেতাদের আটক করেছেন সেই আটককৃত ছাত্র নেতাদের নিঃশর্তে মুক্তি ও নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন