Logo
Logo
×

নগর জুড়ে

সাংবাদিকদের আদর্শের লড়াই চালিয়ে যেতে হবে : আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২১, ০৮:৫৪ পিএম

সাংবাদিকদের আদর্শের লড়াই চালিয়ে যেতে হবে : আনোয়ার হোসেন
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভালো মানুষরা নেতৃত্বে আসছেন না বলে সমাজে এত অস্থিরতা। যে সব ভালো মানুষ সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসতে চান সাংবাদিকদের উচিৎ তাদের লেখনির মাধ্যমে তাদের এগিয়ে দেয়া। সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে অনেক ভয় ভীতি অতিক্রম করেই কাজ করতে হয়। তারপরেও সাংবাদিকদের তাদের আদর্শের লড়াই চালিয়ে যেতে হবে।


মঙ্গলবার (৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের ষষ্ঠ তলায় নারায়ণগঞ্জ টিভি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সময়ের আলোর জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পিবিআই নারায়ণগঞ্জ এর পুলিশ সুপার মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক মানব জমিনের ষ্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এম এ খান মিঠু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা বাসদের সমন্বয়ক নিখিল সরকার, শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লব, দৈনিক ইয়াদ এর সম্পাদক তোফাজ্জল হোসেন, সময়ের আলোর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির খান অনু, আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইমরান আলী সজিব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম, লাইভ নারায়ণগঞ্জ এর প্রধান নির্বাহী কামাল হোসেন, নারায়ণগঞ্জ টিভি’র যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে হামজা হাবিব মিশর প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন