Logo
Logo
×

নগর জুড়ে

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২১, ১০:১৪ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সভা
Swapno

নারায়ণগঞ্জে চার সাংবাদিক সহ সারাদেশে সকল গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (২ মার্চ) দুপরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলার সর্বস্তরের সাংবাদিকরা এ সভায় অংশ নেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। 


সমাবেশে বক্তারা, পূর্বের আইসিটি অ্যাক্ট ৫৭ ধারা এবং বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে ইত্তেফাকের সাংবাদিক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, যুগান্তর ও ডিবিসি নিউজের সাংবাদিক রাজু আহম্মেদ, আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদ হাসান কচিকে অনতিবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানান। নতুবা কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দেন সাংবাদিকরা। 


প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, কালের কন্ঠ এবং নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলিপ কুমার মন্ডল, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ সিটি  প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহ-সভাপতি শফিকুল ইসলাম আরজু, সাংগঠনিক সম্পাদক  নুরুজ্জামান কাউসার, দপ্তর সম্পাদক রশিদ চৌধুরী, প্রচার সম্পাদক বদরুজ্জামান রতন, আইন বিষয়ক সম্পাদক বদিউজ্জমান খান, বন্দর প্রেসক্লাবের সভাপতি পিন্টু খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, ফতুল্লা  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের হোসেন চিশতী শিপলু, আড়াই হাজার  প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন