Logo
Logo
×

নগর জুড়ে

দুই বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয় : এডি. এসপি ইমরান

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ০৯:০৯ পিএম

দুই বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয় : এডি. এসপি ইমরান
Swapno

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ('ক' অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, কিশোর গ্যাং একটি সামাজিক সমস্যা। যারা কিশোর তারা কিন্তু আমাদেরই কারো সন্তান বা কারো ভাই। আপনারাই পারেন এই সমস্যার সমাধান করতে। আপনি হয়তো কিছু বলতে পারবেন না। কিন্তু আপনি তাদের নাম-ঠিকানা আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারেন। আমরা ব্যবস্থা নিবো। আজ রাত ১১টা থেকে কিশোর বয়সী কাউকে যদি ঘুরতে ফিরতে দেখা যায়, কোনো যৌক্তিক কারণ ছাড়া তাদেরকে ধরে আটক করে থানায় নিয়ে আসা হবে এবং  তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

বুধবার (৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ  সদর মডেল থানা আয়োজিত 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, পুলিশ নিজেও অপরাধ করে পার পাবে না। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তবে আপনাদের মুখে প্রশংসা শুনে ভালো লাগে। দুই বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ কিন্তু এক না। পরিবর্তন হচ্ছে। পুলিশের একার পক্ষে কোনো সমস্যা সমাধান করা সম্ভব না। আপনাদেরকেও সচেতন হতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। সিসিটিভি স্থাপন করতে হবে। আলোতে কোনো অপরাধ হয় না, আধারেই হয়। 

 

সদর মডেল থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান'র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ইন্সপেক্টর বেলায়েত ও গোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন