Logo
Logo
×

নগর জুড়ে

আজ ৫০০ জন, ৫ হাজার নেমে নারায়ণগঞ্জ অচল করে দেবো

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ০৯:৩০ পিএম

আজ ৫০০ জন, ৫ হাজার নেমে নারায়ণগঞ্জ অচল করে দেবো
Swapno

শহরের বঙ্গবন্ধু সড়কের হকার পুনর্বাসনের দাবিতে দ্বিতীয় দিনের মত আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ। বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ অশান্ত করার আবাস দিয়ে সমাবেশে বক্তব্য দেন হকার নেতারা।


বুধবার (৩ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি দেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামেন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেসের বক্তব্য রাখেন।


নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম সভাপতি আবদুল রহিম মুন্সি বলেন , করোনা মহামারির সময় আমার হকার ভাইয়েরা ৩ মাস বসে ছিলো । তারা ঘর থেকে বের হতে পারে নাই কোন রকমভাবে তারা জীবন বাঁচিয়েছে। আমাদের নারায়ণগঞ্জের মেয়র তিনি হকারদের মাঝে ১০ টাকার মালামাল দিয়েও জানতে চায় নাই। আমরা তার নির্বাচনী এলাকায় বাস করি এটি তার দায়িত্ব তার নির্বাচনি এলাকার সাধারণ মানুষকে কি রকমভাবে আছে তার জানা দরকার। আমার হকার ভাইরা ১ বছর ধরে ফুটপাতে বসতে পারছে না। তারা মানবেতর জীবন পার করছে । আপনাকে অনুরোধ করি প্রতিহিংসা ছেড়ে এই হকারদের ব্যবস্থা করেন।


নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ বলেন, আমরা দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলাম আমাদের নিকে তিনি বসবেন। আমরা চাই না দ্বিতীয় বার আবার রাস্তা দখল করে শান্ত নারায়ণগঞ্জ আবার অশান্ত হোক। এটা  আমরা চাই না বলে আমরা নিরবে সহ্য করে গেছি। আমরা ঘন ঘন প্রোগ্রাম ডাকি নাই যখন দেখি তারা ডাকার কথা বলে ডাকে না তাদের তালবাহানা অনেক দেখেছি অনেক সহ্য করেছি। আর সহ্য করা যাবে না আমরা এই দেশে ভাইসা আসি নাই। আমরা  রোহিঙ্গা না, এইদেশের নাগরিক। আমাদের দাবি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কী ভাবে আঙ্গুল বাঁকা করতে হয় আমরা জানি। অতীতে চেয়ে দেখেন ‘গরিব মানুষ চেতছে তখন সমস্ত দাবি আদায় করে রাজপথ ছাড়ছে’ । আবার আমরা এই জায়গা থেকে আবার ঘোষণা দিচ্ছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না প্রয়োজনে জীবন দিবো ।


তিনি আরো বলেন, আজ পাঁচশ নিয়ে নেমেছি প্রয়োজনে ৫ হাজার জন নিয়ে নেমে নারায়ণগঞ্জ অচল করে দিবো। হুঁশিয়ার করে দিলাম। এখনো সময় আছে আমাদের নিয়ে বসেন। আমাদের দাবি আদায় করেন। পুনর্বাসন চাইছি, আপনাদের কাছে ভিক্ষা চাই নাই।


এসময় হকারদের আন্দোলনে সমর্থন জানিয়ে বিল্পবী সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু বলেন, আপনি করপোরেশন চালাচ্ছেন আপনার ইচ্ছে মত। পুলিশ দিয়ে লাঠিপেটা করে অথবা হকারে বিক্রিতো মালামাল আটক করে জ্বালিয়ে দিবেন। এই জাতীয় অন্যায় আমরা বরদাস্ত করবো না। হকারদের ভুখা রেখে আগামীতে ঈদ হতে দিবো না। আপনি (ডা. আইভী) সিটি করপোরেশনের মেয়র আপনার বাড়িতে যে প্রাসাদ তৈরি করেছেন প্রয়োজনে ঈদের দিন আমরা ওই প্রাসাদ ঘেরাও করবো। কিভাবে হকারদের ভুখার রেখে আপনারা রঙ্গমঞ্চ তৈরি করেন।


এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি বিমল কান্তি দাস, নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশনের সভাপতি এড.সুমন, নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ দপ্তর সম্পাদক মো লিয়াকত আলী রানাসহ হকার নেতা কর্মীরা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন