Logo
Logo
×

নগর জুড়ে

পুলিশ দিয়ে লাঠিপেটা করে সমাধান করতে পারবেন না

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১০:২২ পিএম

পুলিশ দিয়ে লাঠিপেটা করে সমাধান করতে পারবেন না
Swapno

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবি জানিয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু সড়কের হকাররা। নারয়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের ব্যানারে বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে হকারদের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে।  


সমাবেশের সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ বলেন, কেন্দ্রীয় হকার সংগঠনের সাথে কথা হয়েছে। অন্যান শ্রমিক সংগঠনের সাথে আলোচনা হচ্ছে খুব শিঘ্রই বড় ধরণের কর্মসূচির ঘোষনা আসবে। আমাদের দাবি না মানলে নারায়ণগঞ্জ শহরকে অচল করে দিবো।


কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি বিমল কান্তি দাস বলেন, যতদিন পর্যন্ত শান্তিপূণ ভাবে আমরা একটা সমাধান না পাবো, সেই পর্যন্ত আমাদের বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে। শীতলক্ষ্যা নদীর পানি পঁচা, রাস্তা ঘাটে ময়লা আর্বজনা, মশার জ্বালায় নারায়ণগঞ্জ মানুষ ঘরে থাকতে পারে না। সবখানেইতো অসুন্দর কিন্তু শহরে হকার বসলেই সব কিছু অসুন্দর হয়ে যাবে? এটা ঠিক নয়! বড় বড় কর্মসূচি দিয়ে প্রমাণ করতে হবে আপনাদের সমস্যার সমাধান না করতে পারলে পুলিশ দিয়ে লাঠিপেটা করে সমাধান করতে পারবেন না।
 

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারয়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আবদুল রহিম মুন্সি, দপ্তর সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী রানা, হকার নেতা খোকা প্রমুখ।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন