সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের মা আর নেই
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১১:৪৩ পিএম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবনের মা হাজি রহিমা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৭৪ বছর।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সোয়া ৯টায় হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত ঢাকার বারডেমে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৩ ছেলের মধ্যে ২ ছেলে ও নাতি নাতনি রেখে গেছেন।
তার জীবদ্দশায় ১ ছেলে মারা যায়। সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।


