Logo
Logo
×

নগর জুড়ে

শামীম ওসমানের নির্দেশেই ত্বকীকে হত্যা: রফিউর রাব্বি (ভিডিও)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ১১:০৬ পিএম

শামীম ওসমানের নির্দেশেই ত্বকীকে হত্যা: রফিউর রাব্বি (ভিডিও)
Swapno

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, ত্বকীকে হত্যা করা হয়েছে শামীম ওসমানের নির্দেশে! এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ তাঁর পরিবারের অন্য সদস্যরাও এর সাথে জড়িত।  


শুক্রবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ আলী আহম্মদ চুনকা পাঠাগারের সামনের সড়কে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ৮ বছর উপলক্ষ্যে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের’ আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন।


ত্বকী হত্যাকান্ডের বিষয়ে যেই তদন্ত হয়েছে সেখানে ত্রুটির কথা উল্লেখ করে নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, “ত্বকী হত্যার পরে র‌্যাবের চার্জশীটে (অভিযোগ পত্র) বলা হয়েছে যেদিন ত্বকীকে হত্যা করা হয়েছে ঐ দিন রাত নয়টার সময় ত্বকীকে আজমেরী ওসমানের টর্চারশেলে নেওয়া হয়েছে। কিন্তু ঘটনারদিন বিকেল চারটায় ত্বকী আমার সাথে কথা বলে বের হয়, সুধীজন পাঠাগার থেকে একটি বই নেওয়ার জন্য। তাহলে এই যে বিকেল ৪টা থেকে ৯টা, এই সময়টা ত্বকী কোথায় ছিল? র‌্যাবের অভিযোগ পত্রে এই বিষয়টি স্পষ্ট থাকার প্রয়োজন রয়েছে। কারন আইন অনুযায়ী এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়”।
তিনি বলেন, “ত্বকী এই সময়টা (হত্যার দিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত) কোথায় ছিল? সুধীজন পাঠাগারের সামনে থেকে তাকে অপহরণ করে, সায়াম প্লাজায় অবস্থিত শামীম ওসমানের এক ক্যাডারের অফিসে নেওয়া হয়েছে। এবং সেই অফিসে কিছুক্ষণ রেখে সেখান থেকে শ্রমকল্যাণ কার্যালয়ে নেয়া হয়েছে। এবং ঐখান থেকে আজমেরী ওসমানের টর্চারশেলে। আর আজমেরীর টর্চারশেলের বিষদ বিবরণ আমরা পেয়েছি। কিন্তু এর আগে পর্যন্ত এই জায়গাগুলোর মধ্যে কার কি ভূমিকা, এটা তদন্তে স্পষ্ট করা নেই। তদন্তে অবশ্যই এই বিষয়টি স্পষ্ট করতে হবে”।   


নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের সাথে শামীম ওসমানের সম্পৃক্ততা রয়েছে উল্লেখ করে রফিউর রাব্বি বলেন, “৭ খুনের মামলায় নূর হোসেনকে প্রধান করে, অভিযোগ-পত্র পেশ করা হয়েছে। আমরা বিভিন্ন আলামতে দেখি, এই ৭ খুনের ঘটনায় শামীম ওসমানের সম্পৃক্ততা রয়েছে! ৭ খুনের মামলার হাজার পৃষ্ঠার যেই নথী সেখানে র‌্যাবের ‘পুর্নেন্দু বালা’ হাইকোর্টে স্পষ্ট বলেছে এই ৭ খুনের সাথে শামীম ওসমান জড়িত! ‘কিন্তু পুর্নেন্দু’ বালা পরবর্তীতে যখন নি¤œ আদালতে এগুলো বলে নাই, তাই শামীম ওসমনানের বিরুদ্ধে তাঁরা এই অভিযোগ গ্রহন করে নাই। আর ৭ খুনের বিচারও তিনি করতে চায়নি কিন্তু জনগণের চাপে সেটা করতে বাধ্য হয়েছে। আর আমরা তাই বিশ্বার করি যে, এই জন্য শামীম ওসমানকে এই মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। নইলে নূর হোসেন কে? নূর হোসেনের সাথে শামীম ওসমানের সম্পর্ক কি? শামীম ওসমানের সাথে নূর হোসেনের ফোনালাপ আমরা শুনেছি সারা দেশবাসী শুনেছে”।


ওসমান পরিবার খুনের রাজনীতি করে উল্লেখ করে রফিউর রাব্বি বলেন, “খুনের রাজনীতি শুধু নারায়ণগঞ্জে ওসমান পরিবারই করে! ১৯৭৩ সালে এই ওসমান পরিবারের লোকজনই জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের জি.এস কে হত্যা করে, ১৯৮৪ সালে তারু সরদারের ছেলে কামালকে হত্যা করে। কিন্তু কামালকে হত্যার পর যখন শহরে বিক্ষোভ শুরু হল, তখন নিজেদের বাঁচাতে তাঁরা নিজেদের লোক কালামকে হত্যা করে তারু সরদারের পরিবারের বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা দেয়! এছাড়া শামীম ওসমান তাঁর নিজের আরেক অনুগত ক্যাঙ্গারু পারভেজকে হত্যা করে মেয়র আইভীর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা দেয়! মিঠুকে আজমেরী ওসমান প্রকাশ্যে জামতলায় হত্যা করেছে। কিন্তু এই মামলা ফতুল্লা থানা নেয় নাই, যখন আজমেরী ওসমানের নাম বাদ দেওয়া হয়েছে তখন তাঁরা মামলা নিয়েছে”।


এ সময় নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বির সভাপত্তিত্বে ও জেলা সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহিন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দীক, জেলা সাংষ্কৃতিক জোটের সভাপতি ভবাণী শংকর রায়, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন