ফুটপাতে বসতে দেয়ার দাবিতে হকার্সদের মিছিল সমাবেশ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৯:১১ পিএম
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবি জানিয়ে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ।
শনিবার (৬ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধু সড়কে একটি বিক্ষোভ মিছির বের করে তারা। সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ।
এসময় বক্তব্যে হকার্সরা বলেন, আমরা চাই আলোচনার ভিত্তিতে নগরবাসিকে কোন সমস্যায় না ফেলে ফুতপাতে বসতে। একটা সুষ্ঠু সমাধানের জন্য আমাদের নেতৃবৃন্দ বসতে চায়। আর যদি আলোচানা না করে এই হকারদেরকে গলাটিপে হত্যা করতে চান তাহলে আমরা লড়াই করতে জানি। লড়াই করে আমরা আমাদের সমস্যা সমাধান করবো।
তারা আরো বলেন, এই নারায়ণগঞ্জে হাজার হাজার আন্দোল সংগ্রাম হকারদের দ্বারা সফল হয়েছে। হকারদের ছাড়া কোন আন্দোলনই সফল হয় না। হকার আছেই বলেই সংগ্রাম হয় আন্দোলন হয় রাজপথ উত্তাল হয়। আজকে আমরা আন্দোলনে থাকলে কেউ আমাদের থামাতে পারবে না।
বক্তারা আরো বলেন, ফুতপাতে হকার বসলে শহরে যানজট হয় না। যানজট হয় শহরের বহুতল ভবন, সুপারমলগুলোর কারণে। এখানে (বহুতল ভবনে) গাড়ি পাকিং হবার কথা ছিল, কিন্তু গাড়ি পাকিং হয় সড়কে। এখানে সিটি করপোরেশনের এবং প্রশাসনের দায়িত্ব ছিল। তারা দায়িত্ব অবহেলা করেছে। ট্রাফিক সিগনাল গুলোতে ট্রাফিক পুলিশ ঠিক মত দায়িত্ব পালন করে না। সে কারণে যানজট হয়।
তারা বলেন, তারা ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে নারায়গঞ্জবাসিকে ভোগান্তির মধ্যে ফেলে দিচ্ছে। হকার যানজটেও ফেলে না, ফুতপাতও দখল করে না। হাকারদের পেটে লাথি মারবেন না। পৃথিবীর সব দেশেই হকার আছে। আমাদের দেশে হকার থাকবেই, এটা কোনদিন বন্ধ করতে পারবেন না। পুলিশ দিয়ে যতই চেষ্টা করেন আমাদের আন্দোল বন্ধ করতে পারবেন না। প্রয়োজনে এক সাথে কারাগারে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি আব্দুল হাই শরিফ, শ্রমিক নেতা জাহাঙ্গির আলম গোলক, ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক লিয়াকত আলী রানা প্রমুখ।


