ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও কাউন্সিলররা।
রোববার সকালে শহরের ২নং রেলগেট এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র।
এসময় জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, যুব লীগের নেতাকর্মী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


