Logo
Logo
×

নগর জুড়ে

আদর্শ রাজনীতিবিদের সংকটে কর্মীরা মস্তানের পেছনে : আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৯:০৯ পিএম

আদর্শ রাজনীতিবিদের সংকটে কর্মীরা মস্তানের পেছনে : আনোয়ার হোসেন
Swapno

জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর দুরদর্শিতা এবং সঠিক নেতৃত্বের কারণেই আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পেরেছি। বঙ্গবন্ধু সব সময় মেহনতি ও খেটে খাওয়া মানুষকে নিয়ে রাজনীতি করতেন। আজকে যদি দলের ভেতর এবং বাইরে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করতে পারি তাহলেই কেবল বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা সম্ভব হবে।

 

তিনি বলেন, আজকে রাজনীতিতে সঠিক এবং আদর্শবান রাজনীতিবিদের সংকট দেখা দিয়েছে। যে কারণে দলের কর্মীরা হুন্ডা, ঠান্ডা এবং মস্তানের পেছনে ছুটছে। সঠিক নেতৃত্বে প্রদানের জন্য সঠিক এবং আদর্শবান নেতা সৃষ্টি করতে হবে।

 

রোববার (৭ মার্চ) বিকেলে বিদ্যা নিকেতন স্কুলের আয়োজনে অনুষ্ঠিত ৭ মার্চ উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আনোয়ার হোসেন আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন। সেই দিক নির্দেশনায় বাঙ্গালী জাতির মুক্তির আহবান জানিয়েছিলেন। আমরা বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক মুৃক্তির জন্য কাজ করে যাচ্ছি। তাই আমাদেরকে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে। তিনি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম তালেব আলী, বিদ্যানিকেতন ট্রাষ্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাষ্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আবৃত্তি, দেশের গান ও নৃত্য পরিবেশন করেন। পরে ৭জুন উপলক্ষ্যে আয়োজিত রচনা এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের দেয়া বক্তব্যের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই প্রদান করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন