৭ই মার্চ না হলে দেশ স্বাধীন হত না : নৌ পুলিশ সুপার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৯:২৩ পিএম
নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) মীনা মাহমুদা বলেন, ৭ই মার্চ বাঙালি জাতির জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। এবারেই এ দিনটি আরও গুরুত্বপূর্ণ করা হয়েছে। কেন না, আমরা সামনেই স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। এই ৭ই মার্চ না হলে বাংলাদেশ স্বাধীন হত না। আমরা বিশ্বের দরবারের মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। মাত্র ১৯ মিনিটে ওনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) এ ভাষণটি দিয়ে ছিলেন। ওনার এ ভাষণটি এ বাংলায় বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়লে জাতির মনে শক্তি সঞ্চার হয়। ফলে বাঙালিরা মহান মুক্তিযুদ্ধে ঝাপিঁয়ে পরে, ৩০ লক্ষ প্রাণ উৎসর্গ করে স্বাধীনতাকে ছিনিয়ে আনে।
রোববার ৭ই মার্চ বাদ আসর সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন নৌ-পুলিশ নারায়ণগঞ্জ সদর থানা প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ৭ই মার্চের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আসুন এ দেশকে আমরা ভালোবাসি। আমরা কোন অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমরা অন্যায়কে না বলবো, মাদককে না বলবো।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনর্চাজ (ওসি) শহিদুল আলমের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক ইউনূস মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌযান ও শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারন সম্পাদক সবুজ সিকদার, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মাহমুদ হোসেন, জুয়েল প্রধান, এসআই মো: ছগির মিয়া, এএসআই জহিরুল ইসলাম, মীর আলিম, ইবাদত প্রমূখ।
বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য শেষে কেক কেটে দিনটিকে পালন করা হয়।


