Logo
Logo
×

নগর জুড়ে

শহরে আবারো হকারদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে (ভিডিও)

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ১১:৩২ পিএম

শহরে আবারো হকারদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে (ভিডিও)
Swapno

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে শক্ত অবস্থানে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ । আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন । গত রোববার সন্ধ্যায় শহরের সাধু পৌলের গির্জার সামনে হকার বসতে তাদেরকে পুলিশ লাঠিপেটা করে বলে অভিযোগ করেন হকার নেতা আসাদ। আর তাদেরকে বাঁচাতে এসে তাকেও পুলিশ লাঠিপেটা করেন বলে অভিযোগ করেন এই হকার নেতা । পরে সন্ধ্যায় শহরের সাধু পৌলের গির্জার সামনে রোডে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকৃত হকাররা । 

 

সেই প্রতিবাদে সোমবার ( ৮ মার্চ ) সকালে শহরের শহীদ মিনারে প্রাঙ্গনে হকারদের উপর পুলিশের নির্মূল নির্যাতনের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন আন্দোলনকারী হকাররা । তাদের দাবি পুলিশ অন্যায় ভাবে হকারদের উপর লাঠিপেটা করেন। 

ভিডিও লিংক পেতে ক্লিক করুন

প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, পূর্নবাসন ছাড়া কোন হকারদের উচ্ছেদ করা যাবে না । কারন তারা যেহেতু নারায়ণগঞ্জে বসবাস করে সেহেতু তারা নারায়ণগঞ্জের নাগরিক। তাদেরকে অবশ্যই রুটিরুজির ব্যবস্থা করে দিতে হবে। জেলা প্রশাসন ও এসপি ডিসি এবং সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আমাদের অনুরোধ এসকল গরীব অসহায় মানুষ গুলোর দুমুঠো ভাতের ব্যবস্থা করে দেন। বিকেল পাঁচটার পর থেকে রাত আটটা পর্যন্ত তাদের ফুটপাতে এক পাশে বসার ব্যবস্থা করে দেন। যেনো তারা পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামতে না হয় । আর পুলিশ ভাইয়ের কাছে অনুরোধ আপনারা অন্যায় ভাবে হকারদের উপর লাঠিপেটা করবেন না। আর যদি কোন হকারের উপর জুলুম নির্যাতন করা হয় তাহলে নারায়ণগঞ্জের সকল হকারদের নিয়ে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

 

প্রতিবাদ সমাবেশে হকার নেতা আসাদ বলেন, গতকাল অন্যায় ভাবে পুলিশ আমার হকার ভাইযদের পিটিয়েছে। আমি গেলে আমাকে তারা পিটাইয়া ফুলাইয়া লাইছে । আপনারা প্রয়োজনে আমাকে আরোও পিটান তারপরও আমার নিরহ হকারদের মারবেন। তাদেরকে মারলে আমার কষ্ট হয়। আমরা আর বসে থাকব না । এবার দাঁত ভাঙ্গা জবাব দিবো। আমরা শান্তিপূর্ণ ভাবে বসে দোকানদারী করবো। আর যদি কেউ আমাদেরকে অন্যায় ভাবে মারধর করবে আমরা ছেড়ে দিবো না। 

 

প্রতিবাদ সমাবেশে শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয় । বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন