Logo
Logo
×

নগর জুড়ে

নারীরা মার খেয়ে মুখ বন্ধ রাখার সময় আর নেই:নারী দিবসে আইভী (ভিডিও)

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ১১:৪৭ পিএম

নারীরা মার খেয়ে মুখ বন্ধ রাখার সময় আর নেই:নারী দিবসে আইভী (ভিডিও)
Swapno


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠির নারীরা এখন আর সেই পর্যায় নাই। ঘর বন্ধ করে মার দিবে আর মার খায়ে মুখ বন্ধ করে সহ্য করবো সেই সময় আমাদের আর নেই । আমরা এখন সমান তালে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে যেতে পারি। এখন নারীদেরকে প্রধানমন্ত্রী সুযোগ করে দিয়েছেন এখন পরাষ্ট্রমন্ত্রী নারী, সিটি করপোরেশন মেয়র নারী, সেনাবাহিনীতে নারীতে, বিমানবাহিনীতে বহু জায়গায় নারীর কাজের সুযোগ করে দিয়েছে এখন নারীরা ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে আমি সেদিনের অপেক্ষায় আছি নারীরা স্কুটি নিয়ে ঘর থেকে বের হবে।

ভিডিও লিংক পেতে ক্লিক করুন


সোমবার(৮ মার্চ) বিকালে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলানায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলাচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।


নারী অধিকার নিয়ে কথা বলতে গিয়ে নারী উদ্যোক্তাদের প্রতি তিনি আহবান জানিয়ে বলেন, আমি (নারী উদ্যেক্তরা) হয়ে আমার পরিবারকে দেখবো, মাকে নতুন শাড়ি কেনার জন্য স্বামীর কাছে টাকা চাইবো না। আমার আয়ের টাকা দিয়ে আমার মা,বোনকে দেখবো। আমার স্বামীর পরিবারে সংসারে স্বামীর বন্ধু হয়ে তাকে সহযোগিতা করবো। শ্বাশুড়িকে সহযোগিতা করবো মা,শ্বাশুড়ির মধ্যে পার্থ্যক রাখবো না।
এসময় নারী অধিকার নিয়ে তিনি আরো বলেন, নারী অধিকার এই না আমি মঞ্চে উঠে কথা বললাম, আমি একজন স্মার্ট হয়ে নিজেকে দেখালাম, নারী অধিকার এটি না। নারী অধিকার মানে আমার যে চাওয়া যে পাওয়া তা আদায় করে নিবো। পুরুষের দৃষ্টি ভঙ্গি পালটাতে পারবো।  আমি আমার অধিকার আদায় করে নিতে পারবো সেটা সুন্দর ভাবে ভালো ভাবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আড্ডা মারছি এটা নারী অধিকার না।
মেয়র বলেন, আমরা জানি নারীদেরকে নিয়ে অনেক সময় কথা শুনতে হয়। নারীরা পর্দা মানে না, কিন্তু আজকে এখানে  পর্দা মেনে আপানাদের কাজ গুলো করছেন। কিন্তু তারপরও নারীদেরকের নিয়ে সমালোচনা করতেই হবে। সেই সমলোচনা দিকে আমাদের ফিরে তাকাতে হবে না। সব কিছু ফেলে সামনে এগিয়ে যেতে হবে । যে থেমে গেলো সেই শেষ হয়ে গেলো থামা যাবে না এগিয়ে যেতে হবে। ভয় পেলেন তো মরে গেলেন। ভয়, থেমে যাওয়া কোন কিছুতেই রুখতে না পারে। শুধু সমানে দিকে এগিয়ে যাওয়া দিকে তাকিয়ে যেতে হবে। সেই তাকানোটার মধ্যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত শালিনভাবে থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে। সত্যের আশ্রয় নিতে হবে মিথ্যের আশ্রয় নেয়া যাবে না।  


এসময় নারী উদ্যোক্তারা তাদের বক্তব্যে মেয়র আইভীকে আগামী নির্বাচনে সফল করার আশা ব্যক্ত করলে সেই প্রসঙ্গ তিনি বলেন,  আমি কোন দিন আপানাদেরকে নির্বাচনে ব্যবহার করি নাই, করতেও চাইও না। আমার নির্বাচন আল্লাহ আছে, নারায়ণগঞ্জের জনগণ আছে, এখনো বলবো না শুধু বলবো আমি যে সাহস দেখিয়েছি এই শহরে মানুষের গড়ার জন্য শুধু নারীদেরকে নয় সর্বস্তরে সর্বক্ষেত্রে । যে শহরটি ভয়ের শহর। যে শহরের মানুষ তার নিজের অধিকার কথা বলতে পারতো না। নিজের কথা বলতে পারতো না। নিজের সন্তান হারানোর কথা বলতে পারতো না। থানায় যেতে পারতো না, মামলা করতে পারতো না। সেই শহরের মানুষ এখন কথা বলে! এখন সকলেই কথা বলে রিক্সাচালক কথা বলে। একজন খেটে খাওয়া মজুর কথা বলে। নারীরা কথা বলে, মায়েরা ঘর থেকে বের হয়ে আসে। এর চেয়ে বড় কিছু হতে পারে না আমার জন্য। আমি মৃত্যুর আগ পর্যন্ত নারায়ণগঞ্জের মানুষের সেবা করতে চাই। নারীদের পাশে থাকতে চাই। সমগ্র নারায়ণগঞ্জবাসীর থাকতে চাই। যেখানেই অত্যাচার, নিপিড়ন, হত্যা, যেখানে অধিকারের কথা সেখানেই আমি যেতে পারি তার জন্য দোয়া করবেন। আপনাদেরকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ গড়তে চাই। যেখানে সন্ত্রাস থাকবে না, ইভটিজিং থাকবে না। আপনাদের (নারী) কে অবজ্ঞা করবে না। 


এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাহী কর্মকর্তা মো আবুল আমিন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৮ নং ওয়ার্ড কাউন্সিরর কবির হোসেন, ২২ ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভুইয়া, প্রকল্পের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাগণ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন