Logo
Logo
×

নগর জুড়ে

মাসদাইরে ফ্ল্যাটে দ্বগ্ধ একজনের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০১:০৬ পিএম

মাসদাইরে ফ্ল্যাটে দ্বগ্ধ একজনের মৃত্যু
Swapno

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের  ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। 

 

আজ বুধবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর পাঁচজন। মারা যাওয়া ওই যুবকের নাম মো. মিশাল (২৬)। তিনি হোসিয়ারি কারখানায় কাজ করতেন। তাঁর বাবার নাম আলমগীর হোসেন।

 

চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিরা হলেন- নিহত মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), মেয়ে আফসানা আক্তার (৪), দেড় বছরের শিশু মিনহাজ, মিশালের চাচাতো ভাই মো. মাহফুজ (১৩) ও ফুপাতো ভাই সাব্বির হোসেন (১৫)।

 

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় হাজী ভিলার ছয়তলার ফ্ল্যাটে বিকট শব্দে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন