Logo
Logo
×

নগর জুড়ে

মুখ চিনে নয়, লটারির মাধ্যমে ফ্ল্যাট দেওয়া হবে :মেয়র আইভী (ভিডিও)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০৮:৩৮ পিএম

মুখ চিনে নয়, লটারির মাধ্যমে ফ্ল্যাট দেওয়া হবে :মেয়র আইভী (ভিডিও)
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, দীর্ঘ ৪০ বছর যাবৎ হিন্দু-মুসলিম মিলেই অনেকদিন যাবৎ আপনারা সবাই একসাথে এলাকায় বসবাস করে আসছেন। এখানে যেমন মন্দির আছে তদ্রুপ মসজিদও আছে। আমার মনে হয় এখানে হিন্দু মুসলিমের কোন ভেদাভেদ নেই। পূজা-পার্বণ-ঈদ আনন্দ উৎসব সবাই একসাথেই করেন। 

ভিডিও লিংক পেতে ক্লিক করুন

বুধবার ( ১০ মার্চ ) শহরের নিতাইগঞ্জ ঋষিপাড়া ২নং কাচারী গল্লি এলাকায় শ্রী শ্রী রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা পরিদর্শনে শেষে বক্তব্যে এসব কথাগুলো বলেন এসময়ে উপস্থিত ছিলেন, নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ। 

 

মেয়র আইভী উপস্থিত ঋষিপাড়া এলাকাবাসীর উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের জন্যই এখানে একটি বহুতল বিল্ডিং এর ব্যবস্থা করেছি। অনেক বছর আগে পুরসভার আমলেই আমি আপনাদের লিস্ট করেছিলাম কারা দীর্ঘ ৪০ বছর যাবৎ এখানে বসবাস করে। আমরা কিন্তু সেই অনুযায়ী দিব তবে সবাইকে দেওয়া সম্ভব নয়। সবাইকে যেমন দেওয়া সম্ভব নয় তেমনি কাউকে এখান থেকে উচ্ছেদ করবো না। যারা ঘরে আছেষ ঘরে থাকবেন, যারা বিল্ডিং পাবেন বিল্ডিংয়ে থাকবেন। এখানে যে মসজিদ আছে এইটাকে আমরা ঠিক করে দেব। মন্দিরও ঠিক করে দেব এবং একটি খেলার মাঠে থাকবে। পাশাপাশি এখানে ব্র্যাকের যে স্কুলটি  আছে এটিও এখানে থাকবো।  একটি বাজারও হবে। তাহলে আপনাদের আর কি চাহিদা আছে। এখানে যে সকল মেয়েরা বোনেরা দোকানদারি করতেন বাজার করতেন আপনাদের সকল সুবিধা দেখি কিন্তু আমরা প্ল্যানটি করেছি। সুতরাং আমার মনে হয়, নারায়ণগঞ্জের অন্য জায়গা থেকে আপনারা সবচাইতে ভালো আছেন। আপনাদের কোনো উচ্ছেদের কোন সমস্যা নেই। সবদিক থেকে আপনারা ভালো আছেন। 

 

মেয়র বলেন, তবে যেহেতু আপনারা ভালো আছেন সিটি কর্পোরেশনের জায়গাতে আছেন আপনাদেরকে কিছু কিছু দায়-দায়িত্ব আছে। আগে মানুষ ঋষিপাড়ার নাম শুনলেই ভয় পেত। অনেক ধরনের সমস্যা হতো ডাকাতি হত মাদক হত সন্ত্রাসী কার্যকলাপ হত খুন করে এসে এখানে লুকাইয়া থাকত। পুলিশ এসে আপনাদেরকে হানা দিত। এখন কিন্তু ১১/১২ বছর যাবৎ আপনার এখানে সুন্দর ভাবে বসবাস করতে পারছেন। এখন কিন্তু এখানে আগের মতো অনেক কথাবার্তা শোনা যায় না। পরিবেশটা এখন অনেক ভালো আগের চেয়ে ভালো আছে। 

 

মেয়র আইভী আরোও বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো এখানে যারা যুবক ভাই-বোন আছেন তারা প্রত্যেকে নিজেদের কাজকর্ম ঠিক মতন করবেন। বাচ্চারা যেন অবশ্যই স্কুলে যায়। আমাদের এখানে যে প্রজেক্টে রয়েছে সেখান থেকে আপনার অনেক ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এখানে যেন কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ না হয়। কোন প্রকার অন্যায় কাজও যেনো না হয়। কোন প্রকার মিথ্যা কথা, উল্টাপাল্টা কোন কাজ যেন না হয়। আমি যেন না শুনি।

 

মেয়র বলেন, বিচারের নামে কেউ উল্টাপাল্টা কাজ করবে সেটা আমি  চাই না। আমি যদি শুনে এক পক্ষ হয়ে অন্য পক্ষকে ঘায়েল করার চেষ্টা করে তাহলে কিন্তু ভালো হবে না। বিশেষ করে যারা বিচার করে দুই গ্রুপের মধ্যে বিভেদ করার চেষ্টা করবে তাদেরকে চিহ্নিত করে এখান থেকে বের করে দিবেন। আমার কথা ছাড়া যদি কারো কথা শুনে উল্টাপাল্টা কোন কাজ করেন তাহলে ঠিক হবে না। এখানে দুইজন কাউন্সিলর আছে যেহেতু ঋষিপাড়াটা দুই ভাগে বিভক্ত একটা ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু এবং ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন ওয়ার্ডে পড়েছে। এখানে দুইজন কাউন্সিলরই আপনাদের প্রতি আন্তরিক যদি কোন কারনে কাউন্সিলররা আপনাদের প্রতি ভালো নজর না দেয় এবং সঠিক ভাবে আপনাদের কার্যক্রম না করে তাহলে সরাসরি আপনারা আমার কাছে চলে আসবেন। সেটা সব সময় আপনাদের কাজ গুলো আপনাদের পাশে এসে করে যাবে।

 

তিনি বলেন, আর আপনারা কারো কথা শুনে কান ভারি করবেন না। একজন কাউন্সিলর রয়েছেন অসিত বরণ বিশ্বাস। যিনি আপনাদের ওয়ার্ড বিভক্ত হওয়ার আগে থেকে আপনাদের জন্য কাজ করে আসছেন। আপনাদের কোন প্রয়োজন হলে উনার কাছে দৌড়ে যান। আপনারা যারা দল করেন দলের জায়গায় থাকবেন কিন্তু সিটি কর্পোরেশনের কাজের বিষয়ে যেরকম দুই কাউন্সিলর কে বলেন ঠিক তেমনি অসিত বরণ বিশ্বাস করবেন  

 

মেয়র বলেন, এই বিল্ডিং সম্পন্ন হলে আশা করি কোন সমস্যা হবে না আমি লটারির মাধ্যমে সবাইকে ফ্ল্যাট দেওয়া হবে। কারো মুখ চিনে ফ্লাট দেওয়া হবে না। লটারির মাধ্যমে দেওয়া হবে। কেউ যেনো বলতে না পারে আমি কাউন্সিলর বাবুর লোক কাউন্সিলর কবিরের লোককে ফ্লাট দিছি এমন কথা যেনো কেউ না বলতে পারে। লটারিতে যারা ফ্লাট পাবেন তারাই ফ্লাইটে থাকবেন। আগে বিল্ডিংয়ের কাজ শেষ হোক। 

 

মেয়র আইভী বলেন, অবশ্যই সকলে বাচ্চারা যেন স্কুলে যায়। যে মেয়েদের বাচ্চারা স্কুলে যাবে না আমি সে মায়েদেরকে কোনো সহযোগিতা করব না। সবাই একসাথে মিশে থাকবো। যদি কোন সমস্যা হয় সরাসরি কাউন্সিলরদের বলবেন। বাইরের কোনো লোক এসে এখানে যদি ঝগড়া সন্ত্রাসী মাদবরি না করে। বাড়ি ঘরের ভিতরে যদি কোন সন্ত্রাসী এসে লুকিয়ে থাকে আর যদি পুলিশ এসে ধরে তাহলে সেই ঘরের মানুষদের বের করে দেওয়া হবে

 

এসময়ে মেয়র আইভী বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নারী দিবস নিয়ে কথা বলেন

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন