ইব্রাহীম নীট গার্মেন্টস’র ক্রিকেট ফাইনাল খেলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৯:৪৪ পিএম
ইব্রাহীম নীট গার্মেন্টস প্রাঃ লিঃ এর উদ্যোগে ৬ষ্ঠ আসরের ক্রিকেট টুণামেন্ট আইপিএল ২০২০-২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দশ ওভারের এই খেলায় ৬ষ্ঠ তলা সুপার স্টার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন এপিআর সুপার স্টার। গতকাল সকালে শহরের বরফকল মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহীম নীট গার্মেন্টস প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউসুফ ও ইব্রাহীম নীট গার্মেন্টস প্রাঃ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর কানিজ ফাতেমা (রিমা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহীম নীট গার্মেন্টস প্রাঃ লিঃ এর ই. ডি মো. মাহমুদুল হাসান, ডি.জি. এম মো. রবিউল আলম, (বাদল), এফ. এম, মো. কামরুজ্জামান (শাহিন)।
এসময় আলহাজ্ব মো. ইউসুফ বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা খুবই ভাল খেলা উপহার দিয়েছ। মনে হয় কোন জাতীয় দল খেলছে। তোমাদের খেলার দারাবাহিকতা বজায় রাখতে হবে। শনিবারের খেলা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ভাল খেলবে।
কানিজ ফাতেমা রিমা বলেন, স্পিং বোলার খুবই প্রয়োজন। স্পিং বোলার থাকলে খেলার গুরুত্ব থাকে। অন্যদলকে হারাতে বেগ পেতে হয় না। যাই হক তোমরা সবাই ভাল খেলেছ। সবাইকে অভিনন্দন।
এরপর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইব্রাহীম নীট গার্মেন্টস প্রাঃ লিঃ এর এ.জি.এম মো. মোরশেদ আলম, মার্চেডাইজিং ম্যানেজার মো. ইব্রাহীম খলিল, কাটিং ম্যানেজার মো. আল-আমিন, পি.এম মো. ইমরান হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা নাট্যকর্মিজোটের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান। পরিচালনা করেন, রনি, সোহাগ, নাসিম, অপু, রাজু, রফি ও আবির।


