স্লোগান ও আলোর সন্ধানের উদ্ করোনা টিকার নিবন্ধন কার্যক্রম (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৯:৪৭ পিএম
স্লোগান ও আলোর সন্ধান সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সকালে দেওভোগ পানির ট্যাংকি ২৮ ও ২৯ নং সরকারি বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন আলোর সন্ধান সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আব্দুল হালিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, বঙ্গসাথী ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব খোকনসহ আলোর সন্ধান সংগঠনের অন্যান্য সদস্যরা।
এদিকে, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করোনা টিকার নিবন্ধন করান ৪০ বছর থেকে শুরু করে ষাটোর্ধ্ব অসংখ্য নারী এবং পুরুষ। নিবন্ধন শেষে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘কোথায় কিভাবে করোনা টিকার নিবন্ধন করবো, সেটা নিয়ে আমি বহুদিন ধরেই ভাবছিলাম! কিন্তু আজ সকালে হঠাৎ করেই শুনতে পেলাম আলোর সন্ধান সামাজিক সংগঠনের পক্ষ থেকে সবাইকে করোনা টিকার নিবন্ধন করিয়ে দেওয়া হচ্ছে। তাই দ্রুতই নিবন্ধনের জন্য আমি এখানে চলে আসি। এখন আমার নিবন্ধন হয়ে গেছে, আশা করি কয়েক দিনের মধ্যেই টিকা নিতে পারবো’।
আলোর সন্ধান সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আব্দুল হালিম বলেন, করোনা টিকার নিবন্ধন কোথায় কিভাবে করতে হয়, এই বিষয়টি আমাদের এলাকার অধিকাংশ মানুষেরই জানা নেই। অথবা অনেকের জানা থাকলেও তাঁরা নানা ব্যস্ততার কারণে সেটা করতে পারছেনা। তাই আমি আমাদের সংগঠন আলোর সন্ধানের পক্ষ থেকে ছুটির দিনে এলাকার মধ্যেই এই নিবন্ধন কর্যক্রমের ব্যবস্থা করি। আর এই কাজের জন্য আমাদের স্লোগান নামে অন্য একটি সংগঠন সহযোগিতা করেছে। এই কার্যক্রমের মধ্যদিয়ে এপর্যন্ত আমাদের এলাকার বহু নারী পুরুষ করোনা টিকার জন্য নিবন্ধন করিয়েছে। সব ঠিক থাকলে নিবন্ধিত ব্যক্তিরা অতি দ্রুতই স্থানীয় সরকারি হাসপাতাল থেকে করোনা টিকা নিতে পারবে।
আলোর সন্ধান সামাজিক সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন পিন্টুর সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, সদস্য আনিসুর রহমান টিংকু, আনিসুর রহমান রিংকু, মোহাম্মদ আরাফাত, হাবিবুর রহমান ডলার, মোহাম্মদ মিঠু, অন্তর, হৃদয়, বাবু প্রমুখ।


