Logo
Logo
×

নগর জুড়ে

মোনেম মুন্নাকে বুকে ধারণ করতে হবে: বাফুফে সহসভাপতি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৮:০৩ পিএম

মোনেম মুন্নাকে বুকে ধারণ করতে হবে: বাফুফে সহসভাপতি
Swapno

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহসভাপতি ও বসুন্ধরা কিংস এর চেয়ারম্যান মো. ইমরুল হাসান বলেছেন মোনেম মুন্না নামের সাথে আমার অনেক আবেগ ও স্মৃতি জড়িত। তোমরা এই খানে যারা মোনেম মুন্নার ছবি সম্বলিত টি-শার্ট পরে আছো তাদের বলি, শুধু ছবি সম্বলিত টি-শার্ট পরে থাকলেই হবে না, মোনেম মুন্নাকে বুকে ধারণ করতে হবে।

 

তিনি আরো বলেন, মোনেম মুন্না এমন একটি নাম, তার নাম ব্যতীত বাংলাদেশের ফুটবলের ইতিহাস লেখা যাবে না। আমি (ইমরুল) রাষ্ট্রের আশে পাশে কেউ হলে তাকে স্যার হিসাবে ভুষিত করতাম। সে জীবিত থাকা অবস্থায় আমরা তাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে পারি নাই।

 

শনিবার( ১৩ মার্চে) বিকালে জিমখানার আলাউদ্দিন খান স্টেডিয়ামে ‘মোনেম মুন্না-অনুর্ধ ১৫ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন তিনি।

 

নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর এডিটর  দিলু খন্দকার, শুকতারা যুব সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি  মোজাম্মেল হক তালুকদার, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র এজেডএম ইসমাইল বাবুল, মোনেম মুন্নার সহধর্মিনী সুরভী মুন্না, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মেহবুবুল হক। তালুকদার টগর সদস্য সচিব রেজাউল করিম লিটন প্রমুখ।

 

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, এই উপমহাদেশের যদি কোন ফুটবল দলের সংগঠন করা হতো মোনেম মুন্না ছাড়া দলটি পরিপূর্ণ হতো না। তিনি এমন একজন খেলোয়ার ছিলেন যাকে বলা হতো নারায়ণগঞ্জ ফুটবলের সুতিকাগার। নারায়ণগঞ্জ থেকে প্রচুর ফুটবলার তৈরি হয়েছে। মাঝে ফুটবলার তৈরি হওয়ার সংখ্যা কিছুটা কমে গেছে। তার পিছনের কারন হচ্ছে কিছু নীতিনির্ধারণ ব্যবস্থা।

 

নারায়গঞ্জে জমির দাম বেড়ে যাওয়ায় খেলার মাঠ কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, বাফুফেসহ সভাপতির কাছে আহ্বান রাখছি নারায়ণগঞ্জের ফুটবল খেলার মাঠের জন্য যে জায়গা রাখতে পেরেছি সেখানে পূর্ণাঙ্গ একটি  ফুটবলের স্টেডিয়াম তৈরি করার ব্যবস্থা করে দিবেন। যাতে করে নারায়ণগঞ্জে জাতীয় দলের ফুটবলার তৈরি করার যে সুনাম ছিলো আমরা যাতে আবার সেই সুনাম অর্জন করতে পারি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন