Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়ায় অবৈধ ইজিবাইক আটকে অভিযান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৮:০০ পিএম

চাষাঢ়ায় অবৈধ ইজিবাইক আটকে অভিযান
Swapno

শহরের চাষাঢ়ায় ব্যাটারি চালিত অবৈধ ইজিবাইক আটকে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। অভিযানে পুলিশ ১২টি  ব্যাটারি চালিত অবৈধ ইজিবাইক আটক করে।

 

রোববার (১৪ মার্চ) সকালে চাষাঢ়া রাইফেল ক্লাবের সামনে পুলিশ এই অভিযান চালায়। আটককৃত অবৈধ ইজিবাইক গুলো চাষাঢ়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে জব্দ করে রাখে ট্রাফিক পুলিশ।

 

জানা গেছে অবৈধ ইজিবাইকগুলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচল করিছলো। এর মাধ্যমে একটি মহল ওই ইজিবাইকগুলো থেকে চাঁদা উত্তলন করে আসছে।

 

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মো. কামরুল ইসলাম জানান, ব্যাটারি চালিত ইজিবাইক গুলো প্রতিনিয়ত শহরে যানজট সৃষ্টি করছে। যানজট নিরসনের লক্ষ্যে অভিযান চালানোর সময় আজ মোট ১২টি ব্যাটারি চালিত অবৈধ ইজিবাইক আটক করা হয়েছে। এগুলো রেকার বিলের মাধ্যমে জরিমানা করা হবে। তারা যেন আর মূল সড়কে না আসে, সেজন্য সতর্ক করা হচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন