দোকানীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৮:২২ পিএম
শহরের শায়েস্তা খান রোডের ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব ১১। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৪ হাজার ৪০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতের নাম বিজয় চন্দ্র দাস।
রোববার (১৪ মার্চ) বিকেলে বিভিন্ন গণমাধ্যমকে পাঠানো নারায়ণগঞ্জ র্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, পলাতক এক আসামী সোহেল এর নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন যাবত শায়েস্তা খান রোডে ফুটপাতের অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজি করে আসছিল। এরা ফুটপাতের প্রতিটি অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৪০ থেকে ১০০ টাকা চাঁদা নিতো। তাই ভুক্তভূগি এক দোকান মালিকের অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১’র একটি দল অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


