Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৯:২১ পিএম

নারায়ণগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন
Swapno

‘মুজিববর্ষের শপথ করি, প্লাষ্টিক দূষণ রোধ করি’ এই শ্লোগানে বেলুন উড়িয়ে, ফিতা কেটে এবং র‌্যালী বের করার মাধ্যমে নারায়ণগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার  দিবস উদযাপন করা হয়েছে । 

 

সোমবার (১৫ মার্চ) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে এই আয়োজন করা হয়। এসময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী বলেন, ভোক্তাদেরকে তাদের অধিকার সম্পর্কে জানতে হবে। তাদের সচেতন হতে হবে। সেই সাথে প্লাষ্টিক ব্যবহার কমাতে হবে। প্লাষ্টিকের কারনে আমাদের পরিবেশ সবচেয়ে বেশি দূষিত হয়। আমরা সবাই মিলে প্লাষ্টিক ব্যবহার বন্ধ করার জন্য সবাইকে উৎসাহ করবো।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফ, জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিষ্টেট জাহাঙ্গীর আলম, জেলা ভোক্তা অধিকার সহকারি পরিচালক সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মো. সোহেল প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন