বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শহরময় বর্ণিল আলোকসজ্জা (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১০:৩৭ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে গতবছরের মতো এবারো বাহারি রঙের আলোকসজ্জা দিয়ে সাজনো হয়েছে নারায়ণগঞ্জের শেখ রাসেল নগর পার্ককে। তাই সন্ধ্যা নামতেই নগরীর উপকন্ঠে অবস্থিত এই পার্কের বর্ণিল আলোকসজ্জা দেখতে ভীড় করছে দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতি বছর এই আলোকসজ্জার আয়োজন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এমনিতেই দেখতে সুন্দর এই পার্কের পূর্বদিকের দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী, লেকের স্বচ্ছ পানি এবং পশ্চিমদিকের অসংখ্য ফুলগাছে যখন লাল, সবুজ ও নীল রঙের আলোর-ছটা পড়ছে, তখন পার্কের আশাপাশের পুরো এলাকাই যেনো আলোকিত হয়ে উঠছে। যা দেখা মাত্রই বিস্মিত হচ্ছেন শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের লোকজন!
এদিকে শুধু রাসেল পার্কই নয়, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বর্ণিল সাজে সাজাঁনো হয়েছে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি বিভন্ন দপ্তরগুলোকে। যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, চাষাঢ়ার রাইফেল ক্লাব, বিজয়-স্তম্ভও রয়েছে।
বন্ধুদের নিয়ে রাসেল পার্কের আলোকজসজ্জা দেখতে আসা তন্বয় নামে এক স্কুলছাত্রী বলেন, ‘আমি ফেইসবুকে প্রথম রাসেল পার্কের আলোকসজ্জার ছবি দেখতে পাই। রাতের বেলায় তোলা সেই ছবিটা খুব সুন্দর ছিলো। তাই বন্ধুদের সাথে একটা প্ল্যান করে আজ চলে আসলাম! রাতে এসে যখন সরাসরি নিজ চোখে দেখলাম চর্তুদিকে লাইটিং করা, তখন নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম-না যে এই জায়গাটা সত্যি সত্যিই এতোটা চমৎকার’!
এছাড়া বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোকসজ্জা ছাড়াও বিভিন্ন স্থানে আলোকসজ্জা ছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নানান উদ্যোগ হাতে নেয়া হয়েছে। এরমধ্যে ১৭ই মার্চ সকাল ৯টায় রাসেল পার্কের দু-দিকের গেইটে স্থাপিত বঙ্গবন্ধুর দুটি মুর্যালে পু®পস্তবক অর্পণ করবেন মেয়র আইভী। সকাল ১০ টায়পার্কে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুরে সিটি করপোরেশনের উদ্যোগে শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। বিকেলে সিদ্ধিরগঞ্জ নির্মাণাধীন পার্ক ও রাসেল পার্কে বৃক্ষরোপন কর্মসূচী ও আতশবাজির উদ্বোধন করবেন মেয়র আইভী।
অন্যদিকে, সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গণে ১‘শ জন ক্ষুদে বঙ্গবন্ধু, ১‘শ জন বীর মুক্তিযোদ্ধা, ১‘শ জন শিল্পীসহ উপস্থিত সকলের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। পৌনে ১০টায় জাতির পিতার জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে একশ পাউন্ডের কেক কেটে বিতরণ, পথশিশুর মাঝে উন্নতমানের খাবার বিতরণ ও নতুন পোশাক সরবরাহ করা হবে।


