Logo
Logo
×

নগর জুড়ে

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জেলা পুলিশের পুস্পস্তবক অর্পণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৩:৩২ পিএম

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জেলা পুলিশের পুস্পস্তবক অর্পণ
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। 

 

বুধবার ( ১৭ মার্চ ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যালে  নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নেতৃত্বে এই পুস্পস্তবক অর্পণ করা হয় ।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সালেহ উদ্দিন আহম্মেদসহ জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন