Logo
Logo
×

নগর জুড়ে

জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন(ভিডিও)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৩:৪৬ পিএম

জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন(ভিডিও)
Swapno

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। 

ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

বুধবার ( ১৭ মার্চ ) সকাল ১০টায় শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ । পরে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় এসময়ে আরোও উপস্থিত ছিলেন, সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, এড. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, ধর্ম সম্পাদক ইসহাক মিয়া, উপ - প্রচার নাসির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, সদস্য শামসুজ্জামান ভাষানী, হাজী আমজাদ হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য মেহেদী হাসান রবিন, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন