বঙ্গবন্ধুর ভাস্কর্যে মেয়র আইভীর শ্রদ্ধাঞ্জলি (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৪:২৩ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার ( ১৭ মার্চ ) সকালে ২নং রেলগেট এরাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আইভী ও সিটির করপোরেশনের কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ। এসময় আওয়ামী লীগ, যুব লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এড.আসাদুজ্জামান আসাদ, আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিষয়ক ডা. নিজাম আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মহানগর যুব লীগের সাধারণ সম্পাদক আহম্মাদ আলী রেজা উজ্জল, কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।


