Logo
Logo
×

নগর জুড়ে

যে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করবে, সে সন্ত্রাসী হবেনা : পুলিশ সুপার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৯:৩০ পিএম

যে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করবে, সে সন্ত্রাসী হবেনা : পুলিশ সুপার
Swapno

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ সারা পৃথীবিতে একটি রোল মডেল হিসেবে স্থান পেয়েছে। বাংলাদেশ হয়েছে একটি মধ্যম আয়ের দেশ। তাই আমাদের আগামী প্রজন্মের শিশুদের জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। যেই পরিবারের সন্তান বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করবে, সেই সন্তানরা কখনো মাদক সম্রাট, জঙ্গী কিংবা সন্ত্রাসী হতে পারবে না। এজন্যই আমাদের সবাইকে এই আদর্শ বুকে ধারন করে বাংলাদেশকে একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই আমাদের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী সফল হবে।

 

বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

 

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে উপলক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে আরো বক্তব্য রাখেন, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ড. ইমতিয়াজ আহম্মেদসহ নারায়ণগঞ্জের বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন