বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’র আবৃত্তি আয়োজন ১৯ মার্চ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৮:১৭ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপকমিটির আবৃত্তি ওয়ার্কিং কমিটির আবৃত্তি আয়োজনে ১৯ ও ২০ মার্চ সকল জেলায় একযোগে বঙ্গবন্ধুর প্রতি নিবেদিত আবৃত্তি অনুষ্ঠিত হবে।
১৯ মার্চ (শুক্রবার) শেখ রাসেল পার্ক মুক্তমঞ্চে বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জেলার আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
অনুষ্ঠানে সকলকে আমন্ত্রন জানানো হয়েছে।


