Logo
Logo
×

নগর জুড়ে

শাল্লার মতো ঘটনার সমর্থন ইসলাম ধর্মে নেই : মাহমুদা মালা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১০:৩২ পিএম

শাল্লার মতো ঘটনার সমর্থন ইসলাম ধর্মে নেই : মাহমুদা মালা
Swapno

জেলা পরিষদের অর্থায়নে নির্মিত মসজিদের অযুখানা উদ্বোধন করতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। উগ্রবাদের স্থান ইসলাম ধর্মে নেই। নবীজি তার বিদায় হজে¦র ভাষনে অন্য ধর্মের মানুষের প্রতি ভালো আচরনের কথা বলেছেন। সুনামগঞ্জের শাল্লায় যে ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই। এসব ঘটনার সমর্থন ইসলাম ধর্মে নেই। 


শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়ি খিলপাড়া বায়তুল আমান জামে মসজিদের অযুখানা উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

 

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে আলহাজ্জ্ব আল মামুন আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, মুক্তিযোদ্ধা নুর মাষ্টার, মসজিদের ইমাম আব্দুল্লা আল মামুন সালেহী ও মসজিদ কমিটির সাধারন সম্পাদক আরিফ সাউদ। 


বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। সে সম্প্রিতি বিঘিœত হয় এমন সব ঘটনার আমরা প্রতিবাদ জানাই। জনপ্রতিনিধিরা জেলা পরিষদের দায়িত্বে আসার আগে আমরা বুঝতে পারতাম না জেলা পরিষদ বলতে কিছু আছে।


জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে মাহমুদা মালার জন্য বরাদ্দকৃত তহবিল থেকে দুই লাখ টাকা ব্যায়ে এ মসজিদের অযুখানা নির্মাণ করা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন