বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মৎস্যজীবী লীগের দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১০:৩৭ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যাগে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় নগরীর ২নং রেলগেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ জানে আলম সেলিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য ছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে কেক কেটে বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকী পালন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী মৎসজীবী লীগের সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এসএফএস মনিরুল ইসলাম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক একে উজ্জল, বদিউজ্জামান বদু ও মোঃ জনি প্রমুখ।


