Logo
Logo
×

নগর জুড়ে

সংখ্যালঘুদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৫:৩৫ পিএম

সংখ্যালঘুদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন
Swapno

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁয়ে সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোট।

 

সোমবার (২২ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দেশের প্রতিটি সাম্প্রদায়ীক হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানান।

 

এ সময় নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, আমরা নারায়ণগঞ্জ বাসীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, বাসদের জেলা ফোরামের সদস্য আবু নাইম খান বিপ্লবসহ বিভিন্ন সাংষ্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

 

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে এপর্যন্ত সংখ্যালঘুদের উপর যতগুলো হামলা হয়েছে, এর কোনোটিরই সম্পূর্ণ বিচার হয়নি। যদি পূর্বের ঘটনাগুলোর বিচার হতো এবং সরকার হামলাকারীদের সহায়ক হিসেবে কাজ না করলে এই সাম্প্রদায়িক হামলা কখনোই ঘটতো না। সরকার তাদের এমপি মন্ত্রীদের রক্ষার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন তৈরী করেছে, যেটা জামিন অযোগ্য একটি আইন। কিন্তু যারা দেশের সংখ্যালঘুদের উপর হামলা করছে তাদের জন্য জামিন অযোগ্য কোনো আইন হয় না এবং সরকারি কোনো ব্যবস্থাও হয়না।

 

বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পরেও এই দেশটি সকলের হয়নি। রাষ্ট্র ক্ষমতায় এই পঞ্চাশ বছরে আওয়ামীলীগ, জাতীয় পার্টি এবং বিএনপিসহ যারা থেকেছে, তারা সকলেই ধর্মকে ব্যবহার করেছে। সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালিয়েছে। শাল্লাতে যেই ঘটনাটি ঘটেছে এটা যে, শেষ ঘটনা তা আমরা নিশ্চিত হতে পারছি না। এতে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ইতিপূর্বে রামুসহ সকল ঘটনার তদন্ত কমিটিই সরকারের নিয়ন্ত্রীত। মানববন্ধনটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন