জেলা ও মহানগর ছাত্রলীগের বর্ণাঢ্য র্যালি (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৬:৪১ পিএম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একমাত্র পুত্র একেএম অয়ন ওসমানের দীক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজন শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত হয়ে খানপুর হাসপাতাল এলাকা থেকে র্যালিটি মেট্রো হলের মোড় ঘুরে চাষাঢ়া চত্বরে হয়ে কালির বাজার মোড়ে দিয়ে দুই নং রেলগেইট হয়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল প্রধান রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ছাত্রলীগ নেতা আহমেদ কাউছার, শাহরিয়ার রহমান বাপ্পীসহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


