Logo
Logo
×

নগর জুড়ে

নরেন্দ্র মোদিকে পাকড়াও করা হবে: মাওলানা আউয়াল (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৯:০৬ পিএম

নরেন্দ্র মোদিকে পাকড়াও করা হবে: মাওলানা আউয়াল (ভিডিও)
Swapno

নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওয়ালানা আব্দুল আউয়াল বলেছেন, ভারতে কোরআন শরীফের ২৬টি আয়াত বাতিল করার জন্য ষড়যন্ত্র করে যে রীট করেছে, এটা ভালো করে আমাদের বোঝা দরকার। মোদি বাংলাদেশে আসলেও সে সুস্থ মতো বাংলার জমিন থেকে ফিরে যেতে পারবে না। আল্লাহর হুকুমে তাকে পাকড়াও করা হবে। আল্লাহ তাকে করোনায় আক্রান্ত করবে। সে বাংলার জমিনে কেন আসবে? বাংলাদেশকে সে গ্রাস করতে চায়। আওয়ামীলীগের ভাইরা, সে বাংলাদেশের বন্ধু নয়, সে বাংলাদেশের শত্রু।

ভিডিও দেখতে ক্লিক করুন

বুধবার (২৪ মার্চ) বিকেলে শহরের ডিআইটি জামে মসজিদের সামনে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে না দেয়ার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এহয কথা বলেন। 

 

তিনি আরো বলেন, মোদি আমাদের দেশে আসতে পারবে না। এই কথাটা শুধু ওলামাকেরাম বা দ্বীনদার মুসলমানরা বলতেছে তা নয়। দেশের সমস্ত জনগন বলতেছে। কারণ, ভারত আমাদের বন্ধু বলে আপনারা যে কথা বলতেছেন, আমরা বিশ্বাস করেছিলাম যে স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহোযোগিতা করেছে। স্বাধীনতা যুদ্ধে সহোযোগিতার সময় কিন্তু মোদি ছিলো না। আজ মোদি আইসা আমাদের বাংলাদেশকে গ্রাস করার জন্য পায়তারা করছে। তারা তিস্তাকে বন্ধ করে দিয়ে বাংলাদেশকে পানিতে মারার ষড়যন্ত্র করছে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সহসভাপতি আবু তাহের জিহাদী, সাধারণ সম্পাদক জাকির হোসেন কাশেমী, নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ও ইসলামিক বক্তা রফিকুল ইসলাম প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন