Logo
Logo
×

নগর জুড়ে

মনের কষ্ট বলতে না‘গঞ্জ এসেছি: শিশু বক্তা রফিকুল (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৯:২৪ পিএম

মনের কষ্ট বলতে না‘গঞ্জ এসেছি: শিশু বক্তা রফিকুল (ভিডিও)
Swapno

উচ্চকন্ঠে কথা বলতে নয় বরং নিজের মনের কষ্টের কথা বলতে নারায়ণগঞ্জে এসেছেন বলে মন্তব্য করে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম বলেন, আজকে সকালে বাংলাদেশ হেফাজতে ইসলাম কোনো কর্মসূচী নেই বলে ব্রিফিং করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কোনো কর্মসূচী নেই বলে ব্রিফিং করেছে, তখন থেকেই বুকে রক্তক্ষরণ হচ্ছিল। আমি অনেক জোড়ে বক্তব্য দেই কিন্তু আজকে জোড়ে বক্তব্য দিতে আসি নাই। শুধু কিছু মনের কষ্ট বলার জন্য এসেছি।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

বুধবার (২৪ মার্চ) বিকেলে শহরের ডিআইটি মসজিদের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে না দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জ হেফাজত ইসলাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

 

তিনি বলেন, নরেন্দ্র মোদী চায় বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্র বানিয়ে এখানে তাদের রাজত্ব কায়েম করতে। হেফাজতের দিকে তাকিয়ে আছে জাতি। কে নেতৃত্ব দিলো, কে দিলো না এটা দেখার সময় নেই হাতে হাত রাখে ময়দানে নামো। মোদীও ঠেকবে, দেশও নিরাপদ থাকবে।

 

রফিকুল ইসলাম আরো বলেন, আজকে বুদ্ধিজীবীরা আমাদের এদিক সেদিক বলছেন আপনারা চেঞ্জ হন। প্রধানমন্ত্রীকে বলবো আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে এই দেশের শত্রু মোদীকে এখানে আসার পক্ষ্যে থাকতে পারবেন না। আর যদি আপনি এর পক্ষ্যে থাকেন তাহলে মনে করবো আপনি আদর্শ পিতার আদর্শ মেয়ে হতে পারেন নাই।

 

জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা হেফাজতে ইসলামের সহসভাপতি আবু তাহের জিহাদী, সাধারণ সম্পাদক জাকির হোসেন কাশেমী, নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন