স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর ম্যুরালে মেয়র আইভী`র শ্রদ্ধা
প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৫:২৫ পিএম
মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার (২৬ মার্চ) সকালে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে মেয়র আইভী এই শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া এবং তাদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা জ্ঞাপনের সময় উপস্থিত ছিলেন, সাবেক নারী সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বাবলী, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, সহসভাপতি এডভোকেট আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, বন ও পরিবেশ সম্পাদক রানু খন্দকার, সদস্য সামছুজ্জামান ভাষানী, কাউন্সিলর কবির হোসাইন, রুহুল আমিন, ফয়সাল মো. সাগর প্রধান, নারী কাউন্সিলর শাওন অংকন, মনোয়ারা বেগম প্রমুখ।


