জেলা পুলিশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৮:১৭ পিএম
দেশের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্য এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ৬টায় নারায়ণগঞ্জ চাষাঢ়া মোড়ের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) এর নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করে পুলিশ সুপার সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।


