Logo
Logo
×

নগর জুড়ে

বিভিন্ন আয়োজনে জেলা প্রশাসনের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৮:৩৪ পিএম

বিভিন্ন আয়োজনে জেলা প্রশাসনের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন
Swapno

যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস  উদযাপন করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শুক্রবার (২৬মার্চ) সকালে চাষাঢ়া বিজয় স্তম্ভে সূর্য উদয়ের প্রথম প্রহরে বিজয় স্তম্ভে রাষ্ট্র পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫০ বছর পূর্তিতে ৫০ বার তোপধ্বনি করা হয়।

 

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি রাষ্ট্রের পক্ষে অভিবাদন গ্রহণ করেন। মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।

 

আয়োজনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপ সচিব মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকা ও সাবেক পিপি ওয়াজেদ আলী খোকনসহ কর্মকর্তাগণ।

 

আলোচনা সভার পর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা’র সভানেত্রী নাসরিন সুলতানা।

 

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন